মাঠে ফের জ্ঞান হারালেন ডেনমার্ক তারকা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়ে

2026-06-08T09:32:34+00:00
2026-06-08T09:32:34+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খেলাধুলা
মাঠে ফের জ্ঞান হারালেন ডেনমার্ক তারকা
ক্রীড়া ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৩২ এএম 
সংগৃহীত ছবি
পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়ে আবারও মাঠে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। 

ইউক্রেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অল্প সময়ের জন্য জ্ঞান হারানোর পর ম্যাচটি বাতিল করা হয়েছে।

ডেনমার্কের ওডেন্স শহরের নেচার এনার্জি পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৬৫তম মিনিটে বুক চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ম্যাচের ৭৯তম মিনিটে খেলা বাতিল ঘোষণা করেন নরওয়েজিয়ান রেফারি সিগুর্ড স্মেহুস ক্রিংস্টাড।

এরিকসেনকে দ্রুত চিকিৎসা দেওয়া হয় এবং পরে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। ডেনমার্ক জাতীয় দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন জানান, এরিকসেন অল্প সময়ের জন্য অচেতন থাকলেও দ্রুত জ্ঞান ফিরে পেয়েছেন।

ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বোয়েসেন বলেন, সে অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়েছিল, তবে খুব দ্রুতই জ্ঞান ফিরে পায়। আমরা দ্রুত তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি।

চিকিৎসক আরও জানান, ২০২১ সালে হৃদরোগজনিত সমস্যার পর এরিকসেনের শরীরে যে বিশেষ হৃদযন্ত্র (পেসমেকার) স্থাপন করা হয়েছিল, সেটি স্বাভাবিকভাবেই কাজ করেছে। তিনি বলেন, আমি যতটুকু দেখেছি, পেসমেকারটি ঠিক যেভাবে কাজ করার কথা, সেভাবেই সাড়া দিয়েছে।

এরিকসেনকে চিকিৎসা দেওয়ার সময় ডেনমার্ক ও ইউক্রেনের খেলোয়াড়রা তাকে ঘিরে দাঁড়ান। এ সময় পুরো স্টেডিয়ামে নেমে আসে উদ্বেগ ও নীরবতা। পরে দর্শকরা একসঙ্গে ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগান দিতে শুরু করেন।

চিকিৎসক বোয়েসেন জানান, হাসপাতালের চিকিৎসকেরা ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। তবে এরিকসেন বর্তমানে ভালো আছেন এবং নিজেই হেঁটে মাঠের বাইরে গেছেন। তিনি সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের জুনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠে অচেতন হয়ে পড়েছিলেন এরিকসেন। প্রায় ১০ মিনিট ধরে মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে বাইরে নেওয়া হয়। পরে ম্যাচটি স্থগিত করা হলেও পুনরায় শুরু হয় এবং ফিনল্যান্ড ১-০ ব্যবধানে জয় পায়। সেই ম্যাচে এরিকসেনকে প্রতীকীভাবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়েছিল।

ইন্টার মিলান ছেড়ে পরে তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ দল ব্রেন্টফোর্ডে খেলোয়াড়ি জীবন শুরু করেন। বর্তমানে তার শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ চলছে।


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: