বিসিবির নতুন ২৫ পরিচালক হলেন যারা

ভোরের ডাক ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে

2026-06-07T21:03:43+00:00
2026-06-07T21:03:43+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খেলাধুলা
বিসিবির নতুন ২৫ পরিচালক হলেন যারা
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৯:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয়। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বিসিবির নির্বাচনে ফলাফল অনুযায়ী ২৫ পরিচালকের নাম-

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ১০ জন। এর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 

তারা হলেন- ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক- আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন মিনহাজুল আবেদীন নান্নু এবং মঈন উদ্দিন।
 
ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু বরিশাল এবং খুলনা বিভাগে। সেখানে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক হয়েছেন মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম তুহিন।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন- তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
 
ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এনএসসি থেকে মনোনীত সেই দুই পরিচালক হলেন- শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: