সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা: আদ্-দ্বীন হাসপাতালের ২ কর্মী সাময়িক অব্যাহতি

অনলাইন ডেস্ক

রাজধানী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই কর্মীকে সাময়িকভাবে

2026-06-06T20:48:09+00:00
2026-06-06T20:48:09+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রাজধানী
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা: আদ্-দ্বীন হাসপাতালের ২ কর্মী সাময়িক অব্যাহতি
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। রোগীদের স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক পর্যায়ে একজন সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করেন। এতে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে দুই কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এছাড়া, কর্মীদের সামাজিক মর্যাদা বিবেচনায় অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: