আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের দাবি নয়, প্রকৃত দোষীর শাস্তি চাই

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন এক ভুক্তভোগী শিশুর বাবা। একই

2026-06-06T16:17:20+00:00
2026-06-06T16:17:20+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
রাজধানী
মৃত নবজাতকের বাবা
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের দাবি নয়, প্রকৃত দোষীর শাস্তি চাই
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:১৭ পিএম 
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের দাবি নয়, প্রকৃত দোষীর শাস্তি চাই
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন এক ভুক্তভোগী শিশুর বাবা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন তিনি।

শনিবার (৬ ‍জুন) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সেখানে হাসপাতালের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শিশির মনির বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তার জবাব আগামীকাল বিকেল ৫টার মধ্যে দেওয়া হবে। তবে নোটিশে সন্তোষজনক জবাব না হলে কেন লাইসেন্স বাতিল করা হবে না—এ ধরনের শর্ত আরোপকে তিনি “বেআইনি” বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বৃদ্ধির কথা বলা হলেও, সুনির্দিষ্ট মাত্রা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা উল্লেখ নেই। ফলে প্রতিবেদনটি অস্পষ্ট বলে দাবি করেন তিনি।

একই অনুষ্ঠানে মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না। আমার আগের দুই সন্তানও এই হাসপাতালে জন্ম নিয়েছে এবং তারা সুস্থ ছিল।

তিনি আরও জানান, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।

এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: