মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে মার্কেটের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে

2026-06-05T15:57:28+00:00
2026-06-05T15:57:28+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রাজধানী
মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে মার্কেটের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, সকাল ৯টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল ৯টা ২৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত পদক্ষেপে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কোন ধরনের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূরবী সুপার মার্কেটের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন পুরোপুরি নির্বাপণ এবং ডাম্পিং কার্যক্রম শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিস্থিতি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করার কাজ করছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অন্যান্য তথ্য তদন্ত শেষে জানানো হবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: