বিশ্বকাপ ফাইনালের রাতে রাজধানীজুড়ে একাধিক কনসার্ট

বিনোদন ডেস্ক

রাজধানী

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্বজুড়ে উন্মাদনা ও উৎসবের আবহ। সেই উত্তেজনার ঢেউ এবার ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাতেও। বড় পর্দায় খেলা

2026-07-19T17:50:44+00:00
2026-07-19T17:50:44+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
বিশ্বকাপ ফাইনালের রাতে রাজধানীজুড়ে একাধিক কনসার্ট
বিনোদন ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম 
ফাইল ছবি
ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্বজুড়ে উন্মাদনা ও উৎসবের আবহ। সেই উত্তেজনার ঢেউ এবার ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাতেও। বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের রাতকে ঘিরে থাকছে জনপ্রিয় শিল্পীদের কনসার্ট, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা বিনোদনমূলক আয়োজন।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েন্স যৌথভাবে আয়োজন করছে ‘ফাইনাল কিকঅফ’। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সন্ধ্যা থেকেই দর্শকদের জন্য উন্মুক্ত হবে অনুষ্ঠানস্থল। ম্যাচ শুরুর আগে মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, রকশিল্পী ফিরোজ জং, ডিজে রিয়ন, ডিজে সাদমান, মিঠুন দাসসহ আরও অনেকে। থাকবে নৃত্য পরিবেশনাও। এরপর বড় পর্দায় সরাসরি দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল। এ আয়োজনের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

অন্যদিকে ব্ল্যাক এক্স ফোর্স আয়োজন করছে ‘দ্য ফাইনাল হুইসেল’। এখানে ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকরা উপভোগ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার পরিবেশনা। ম্যাচ শেষ হওয়ার পরও চলবে আয়োজন। গভীর রাত পর্যন্ত থাকবে ব্যান্ড দ্য ব্রাউন বিটস, জেসিয়া ইসলামসহ একাধিক শিল্পীর পরিবেশনা। এছাড়া থাকছে ফটোবুথ, বিভিন্ন গেমস ও দর্শকদের অংশগ্রহণমূলক বিনোদন।

মিরপুর-১ এলাকার এমআইএসটি টাওয়ার মাঠেও বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এভয়েড রাফা, ডিজে সারান ও ডিজে ওয়াহিদের পরিবেশনা থাকবে। পাশাপাশি থাকবে আলোকসজ্জা, আতশবাজি, ফেস পেইন্টিং ও ফটো কর্নার। রাত ১টায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে ফাইনাল ম্যাচ।

এদিকে বনানীতে চলমান ‘ফ্যান ফেস্ট ২.০’-এর শেষ দিনও উৎসর্গ করা হয়েছে বিশ্বকাপ ফাইনালের জন্য। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আয়োজনে বিশেষ পরিবেশনা দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয় দেব। বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করা এই শিল্পীর পরিবেশনার পর বড় পর্দায় দেখানো হবে ফাইনাল ম্যাচ। এখানেও প্রবেশমূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।

শুধু নির্দিষ্ট আয়োজন নয়, রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থানেও ফুটবলপ্রেমীদের জন্য থাকছে বড় পর্দায় ফাইনাল দেখার ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল, মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড, বনানীর কামাল আতাতুর্ক পার্ক, মোহাম্মদপুর, ধানমন্ডি ও পশ্চিম রামপুরাসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে ম্যাচ উপভোগ করবেন দর্শকরা।

এছাড়া রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলেও ফাইনাল দেখার বিশেষ আয়োজন করা হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লে মেরিডিয়েন, ক্রাউন প্লাজা ও লেকশোর গ্র্যান্ডে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগের সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের জন্য।


  বিষয়:   বিশ্বকাপ ফাইনাল  ঢাকা  কনসার্ট  ফুটবল উৎসব  বড় পর্দায় খেলা  ফ্যান ফেস্ট 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: