৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিনে ফ্রিতে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

অনলাইন ডেস্ক

রাজধানী

ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের লড়াই ঘিরে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড়

2026-07-19T16:36:06+00:00
2026-07-19T16:40:04+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিনে ফ্রিতে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল
অনলাইন ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৩৬ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৪:৪০ পিএম
৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিনে ফ্রিতে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল
ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের লড়াই ঘিরে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। এই আবহে বসুন্ধরা আবাসিক এলাকার ফুটবলপ্রেমীদের জন্য ৫৬০ ইঞ্চির বিশাল মেগাস্ক্রিনে সম্পূর্ণ বিনামূল্যে ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচকে ঘিরে বসুন্ধরা আবাসিক এলাকার ২০০ ফিট সড়কের এম ও এন ব্লকে, ৫ নম্বর স্বদেশ গেট এলাকায় স্থাপন করা হয়েছে ৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো টিকিট বা নিবন্ধন ছাড়াই দর্শকরা এই আয়োজন উপভোগ করতে পারবেন। স্টেডিয়ামের মতো পরিবেশে একসঙ্গে খেলা দেখার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তাদের ভাষ্য, বড় পর্দায় হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে একসঙ্গে ফাইনাল উপভোগ করলে ম্যাচের উত্তেজনা ও রোমাঞ্চ আরও কয়েকগুণ বেড়ে যাবে। তাই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মেগাস্ক্রিনের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এদিকে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রাজধানীর আরও বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জগন্নাথ হল, মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড এবং বনানীর কামাল আতাতুর্ক পার্কে থাকছে উন্মুক্ত ওয়াচ পার্টির আয়োজন। এছাড়া রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারেও বড় পর্দায় ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট বা ফি প্রযোজ্য হবে।

তবে বিনামূল্যে এবং উন্মুক্ত পরিবেশে ফাইনাল উপভোগ করতে চাইলে বসুন্ধরার ৫৬০ ইঞ্চির মেগাস্ক্রিনের আয়োজনটি ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে অন্যতম আকর্ষণ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: