সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীতে একটি যাত্রীবাহী জরাজীর্ণ মিনিবাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিল করা হয়েছে। বিষয়টি

2026-06-05T15:57:11+00:00
2026-06-05T15:57:11+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রাজধানী
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে একটি যাত্রীবাহী জরাজীর্ণ মিনিবাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিল করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সম্প্রতি এক মটো ব্লগার রাজধানীর একটি সড়কে চলাচলরত বাসটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নিবন্ধন ও রুট পারমিট বাতিলের পাশাপাশি মালিকপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে বলেন, দেশের কোনো সড়কেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

এদিকে, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করা প্রয়োজন। এতে ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে অপসারণ এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।


  বিষয়:   সোশ্যাল মিডিয়া  ভাইরাল  বাসের লাইসেন্স বাতিল 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: