রাজধানীতে গ্যাস লিকেজে আগুন, দগ্ধ ৬

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ থেকে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একই দিনে ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধ সবাইকে জাতীয় বার্ন

2026-06-06T16:07:00+00:00
2026-06-06T16:32:35+00:00
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
রবিবার, ৭ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে গ্যাস লিকেজে আগুন, দগ্ধ ৬
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:০৭ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৪:৩২ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজ থেকে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় একই দিনে ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধ সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উত্তরখানে রান্নাঘরের সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন— আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের প্রায় ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পরিবারের আরেক সদস্য রাতুল হাসান তুষার জানান, চিকিৎসকরা জানিয়েছেন তাদের বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ভোর ৪টার দিকে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হন। সিগারেট ধরানোর সময় আগুন জ্বালাতেই এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

দগ্ধরা হলেন— মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই আইসিইউতে রাখা হয়েছে।

দুটি ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চিকিৎসকরা আহতদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: