নৌপথ উন্নয়নে মহেশখালীতে এলজিইডির মেগা প্রকল্প, পরিদর্শনে প্রতিমন্ত্রী

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ল্যান্ডিং স্টেশন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয়

2026-06-06T16:49:28+00:00
2026-06-06T16:49:28+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
নৌপথ উন্নয়নে মহেশখালীতে এলজিইডির মেগা প্রকল্প, পরিদর্শনে প্রতিমন্ত্রী
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম 
নৌপথ উন্নয়নে মহেশখালীতে এলজিইডির মেগা প্রকল্প, পরিদর্শনে প্রতিমন্ত্রী
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ল্যান্ডিং স্টেশন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড়ি ভূপ্রকৃতি এবং ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ল্যান্ডিং স্টেশন নির্মাণ সম্পন্ন হলে নৌপথে যাত্রী চলাচল আরও সহজ ও নিরাপদ হবে, যা পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে মহেশখালীর সঙ্গে জেলা শহরের সংযোগ আরও শক্তিশালী হবে। এতে স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার, কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, মহেশখালী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার বনি আমিন জনি, ভূমি অফিসের কানুনগো মো. নোমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মহেশখালীর নৌপথভিত্তিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: