হিলি সীমান্তে ৫ ভারতীয়কে পুশইনের চেষ্টা

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-06-06T16:45:06+00:00
2026-06-06T16:45:06+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
হিলি সীমান্তে ৫ ভারতীয়কে পুশইনের চেষ্টা
দিনাজপুর প্রতিবেদক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৪৫ পিএম 
হিলি সীমান্তে বিজিবির টহল। ছবি : ভোরের ডাক
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলি উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, ভোরে হিলির ঘাসুড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০ এস থেকে ৪৮ এস সাব-পিলার এলাকায় ৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন এবং কঠোর অবস্থান গ্রহণ করেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের সরিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। তিনি জানান, সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানো না যায়।

তিনি আরও বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন অবস্থান করতে দেখা যাচ্ছে না। তবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। সীমান্তে টহল ও স্থায়ী পোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে কোনো ব্যক্তি যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অরক্ষিত সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।


  বিষয়:   হিলি সীমান্ত  দিনাজপুর  বিজিবি  বিএসএফ 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: