দুই বাস কাউন্টারে ২৩ হাজার টাকা জরিমানা, যাত্রীদের অর্থ ফেরত

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস কাউন্টারকে মোট

2026-06-06T15:38:13+00:00
2026-06-06T15:38:13+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে অভিযান
দুই বাস কাউন্টারে ২৩ হাজার টাকা জরিমানা, যাত্রীদের অর্থ ফেরত
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস কাউন্টারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তাদেরকে তাৎক্ষণিকভাবে সেই অর্থ ফেরত দেওয়া হয়। এতে উপস্থিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে তারা স্বাগত জানান।

নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ বলেন, "যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ এলেই নেছারাবাদের ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় যেন অলিখিত নিয়মে পরিণত হয়। অভিযোগ রয়েছে, কিছু কাউন্টার পরিচালক যাত্রীর চাপকে পুঁজি করে ঢাকার অভ্যন্তরে চলাচলকারী লোকাল বাস দূরপাল্লার বাস হিসেবে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায় করেন। এসব বাসের অনেকগুলোর ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। একমুখী দরজাবিশিষ্ট ও ফিটনেসবিহীন বাসে যাত্রী পরিবহন করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: