মে মাসে ‘মব’ সহিংসতায় নিহত ৩১ জন: এইচআরএসএস

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক রূপ নিয়েছে।মে মাসে সারাদেশে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৩১

2026-06-05T18:35:33+00:00
2026-06-05T18:35:33+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
মে মাসে ‘মব’ সহিংসতায় নিহত ৩১ জন: এইচআরএসএস
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম 
প্রতীকী ছবি
দেশে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক রূপ নিয়েছে। মে মাসে সারাদেশে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সময়ে রাজনৈতিক সহিংসতা, নারী-শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি এবং শ্রমিক মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্য হারে ঘটেছে।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত “মে-২০২৬ মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন”-এ এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনটি জানিয়েছে, দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, ফ্যাক্ট-ফাইন্ডিং তথ্য ও সংগৃহীত ডেটার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রাজনৈতিক সহিংসতা কমলেও হতাহতের ঘটনা অব্যাহত

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৫ জন নিহত এবং ২৮৯ জন আহত হয়েছেন। এপ্রিল মাসের তুলনায় এ সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

এই সহিংসতার বেশিরভাগ ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল, চাঁদাবাজি ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে। এছাড়া অন্তত ৮টি ঘটনায় ১৩৪টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মব সহিংসতা ও গণপিটুনিতে ৩১ মৃত্যু

মে মাসে ৬৬টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননা ও আধিপত্য বিস্তারের অভিযোগে এসব ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

মাসজুড়ে ৩০৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার, যার অধিকাংশই শিশু ও কিশোরী। ১৭ জন গণধর্ষণের শিকার হন এবং ৭৬ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

এছাড়া পারিবারিক সহিংসতায় ৬৩ জন নারী নিহত, ৩১ জন আহত এবং ৪৫ জন আত্মহত্যা করেছেন। একই সময়ে অন্তত ২১৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

সাংবাদিক নির্যাতন ও মতপ্রকাশে বাধা

মে মাসে ৩৯টি ঘটনায় ৭৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৪২ জন আহত, ১৮ জন লাঞ্ছিত এবং ৯ জন হুমকির মুখে পড়েছেন। একজন সাংবাদিককে আটক করা হয়েছে এবং আটজনকে মামলায় আসামি করা হয়েছে।

সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায়ও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ১০টি ঘটনায়, যেখানে ৪১ জন আহত হন এবং একাধিক গ্রেপ্তার ও মামলা হয়েছে।

সীমান্ত, শ্রমিক মৃত্যু ও কারা পরিস্থিতি

প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে কারাগারে ৭ জন বন্দির মৃত্যু হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে ৬টি ঘটনায় ৬ জন নিহত ও ২০ জন আহত হন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন নিহত হন।

শ্রমিক অধিকার লঙ্ঘনের ৫৭টি ঘটনায় ২০ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রের দুর্ঘটনায় আরও ৪১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সামগ্রিক মূল্যায়ন

এইচআরএসএস বলেছে, রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী-শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি ও শ্রমিক মৃত্যুর ধারাবাহিকতা দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার ও হয়রানির ঘটনাও নতুন উদ্বেগ তৈরি করেছে। তিনি মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকার আহ্বান জানান।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: