পুশইন প্রতিরোধে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য পুশইন প্রতিরোধে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে

2026-06-05T20:35:01+00:00
2026-06-05T20:35:01+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
পুশইন প্রতিরোধে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য পুশইন প্রতিরোধে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে বাহিনীটি।

শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ডের দায়িত্বাধীন বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা শনাক্ত হয়নি। তবে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

কোস্ট গার্ড জানায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। বিশেষ করে সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা তৎপরতা, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পুশইন সংক্রান্ত যেকোনো তথ্য সম্পর্কে সচেতন নাগরিকদের কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: