মার্কিন ভিসা প্রার্থী বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক

জাতীয়

নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

2026-06-05T19:06:58+00:00
2026-06-05T19:06:58+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
মার্কিন ভিসা প্রার্থী বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:০৬ পিএম 
সংগৃহীত ছবি
নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এসব আবেদনকারীকে এখন থেকে তাদের সব সামাজিক মাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, গত ৩০ মার্চ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই নির্দেশনা সব অনভিবাসী ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট কয়েকটি ভিসা শ্রেণির আবেদনকারী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এ-৩ ও সি-৩ (আবেদনকারী গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-১ ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে আগ্রহীদের মার্কিন দূতাবাসের প্রকাশিত অফিসিয়াল তথ্যসূত্র পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও বলেছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সম্ভাব্য জটিলতা এড়াতে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের নতুন এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা উচিত।


  বিষয়:   মার্কিন ভিসা  বিশেষ বার্তা  সামাজিক যোগাযোগ মাধ্যম  ঢাকাস্থ মার্কিন দূতাবাস 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: