দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি

2026-06-05T20:40:13+00:00
2026-06-05T20:40:13+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৪০ পিএম 
সংগৃহীত ছবি
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মো. রাজিব আহসান।

শুক্রবার (৫ জুন) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ঘটনার সার্বিক কারণ অনুসন্ধানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর কর্মকর্তারা থাকবেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত এসবি পরিবহনের বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বাসটি নদীতে পড়ে গেলেও কোনো যাত্রী হতাহতের শিকার হননি। বাসের ভেতরে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছে ‘জাহাঙ্গীর’ ফেরিতে ওঠার কথা ছিল। তবে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির ডালায় আঘাত করে। এতে ডালা ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, কোস্টগার্ডের ডুবুরি দল এবং বিআইডব্লিউটিএর ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। পরে বাসটি নদী থেকে উদ্ধার করা হয় এবং ঘাটের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের সচেতনতা এবং প্রশাসনের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তিনি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থাকে ধন্যবাদ জানান।

তিনি আরও জানান, পূর্বের একটি দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠা ও নামার সময় বাসের সব যাত্রীকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। দৌলতদিয়ার সাম্প্রতিক ঘটনাটি সেই সিদ্ধান্তের কার্যকারিতার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, রাজবাড়ী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: