শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

অনলাইন ডেস্ক

জাতীয়

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস

2026-06-06T00:01:29+00:00
2026-06-06T00:27:55+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
অনলাইন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:০১ এএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ১২:২৭ এএম
সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


শুক্রবার (৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার শফিক।


তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।


ওই কর্মকর্তা আরও জানান, আমরা রাত ১১টা ২৪ মিনিটে খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুই ইউনিট মিলে ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি জানাতে পারেননি তিনি।


প্রসঙ্গত, কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। 


এর আগে গত বছরের অক্টোবর মাসেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। মোট ৩৭টি ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় তখন আগুন নিয়ন্ত্রণে আসে। 


সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছিল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: