মশা নিধনে দেশীয় উদ্ভাবনে জোর, সিটি করপোরেশনকে প্রয়োগের আহ্বান

অনলাইন ডেস্ক

জাতীয়

মশা নিয়ন্ত্রণে প্রচলিত রাসায়নিকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দেশীয় উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

2026-07-20T15:37:26+00:00
2026-07-20T15:47:33+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
মশা নিধনে দেশীয় উদ্ভাবনে জোর, সিটি করপোরেশনকে প্রয়োগের আহ্বান
অনলাইন ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি
মশা নিয়ন্ত্রণে প্রচলিত রাসায়নিকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দেশীয় উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ মোকাবিলায় লার্ভা ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য দেশীয় প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হলে মশা নিয়ন্ত্রণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ বিষয়ক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে মশা নিধনে যেসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলোর কার্যকারিতা আশানুরূপ নয়। দেশীয় উদ্ভাবনের মাধ্যমে মশা নিধক উৎপাদনের পথ তৈরি হয়েছে, যা উৎপাদন শুরু হলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমবে এবং দেশের অর্থনীতিও উপকৃত হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনগুলোর উচিত নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগে এগিয়ে আসা। সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের সমন্বিত উদ্যোগে লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি উদ্ভাবক এম. এ. হামিদ খান তার উদ্ভাবিত Mosquito Larvae Control Technology-এর কার্যকারিতা, উদ্ভাবনী কৌশল এবং মশাবাহিত রোগ প্রতিরোধে এর সম্ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ উপযোগী দেশীয় লার্ভা নিয়ন্ত্রণ প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন নিশ্চিত করা গেলে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমবে, মান নিয়ন্ত্রণ সহজ হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যয়ও কমবে।

হামিদ খান বলেন, মশা নিয়ন্ত্রণ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই কার্যকর ও টেকসই সমাধান সম্ভব। সিটি করপোরেশনগুলো নিয়মিত লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করলে এবং নিরাপদ প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে প্রতিটি পরিবারও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের সম্ভাব্য প্রজননস্থল নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রযুক্তি ও উৎপাদন শুধু জনস্বাস্থ্য সুরক্ষাই নয়, নতুন শিল্প, কর্মসংস্থান, প্রযুক্তিগত সক্ষমতা এবং রপ্তানিমুখী অর্থনীতিরও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এর মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক জনস্বাস্থ্য প্রযুক্তি খাতে একটি উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইয়ুথ টু ওয়ার্ল্ড-এর প্রধান উপদেষ্টা এ. এন. এইচ. আখতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিন্টন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: