কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৌ-শাশুড়ির মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা

2026-06-05T18:07:48+00:00
2026-06-05T18:07:48+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৌ-শাশুড়ির মৃত্যু
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:০৭ পিএম 
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) এবং তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মেহেরা খাতুন ও খালেদা আক্তার বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় গোয়ালঘরের একটি খোলা বৈদ্যুতিক তার জানালার গ্রিলের সঙ্গে সংযুক্ত থাকায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


  বিষয়:   কিশোরগঞ্জ  বিদ্যুৎস্পৃষ্ট  বৌ-শাশুড়ির মৃত্যু 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: