ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার

2026-06-05T16:47:10+00:00
2026-06-05T16:47:10+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ ৩ যাত্রী নিহত
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার শিশুপুত্র আশরাফুল (৫)।

এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তাদের মেয়ে আদিবা (৪)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অটোরিকশায় করে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপভ্যান অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পরপরই পিকআপভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়, তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: