পদ্মা নদীতে ট্রাক পড়ে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জুন) সকালে

2026-06-05T16:23:15+00:00
2026-06-05T16:28:49+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
পদ্মা নদীতে ট্রাক পড়ে চালকের মৃত্যু
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৪:২৮ পিএম
সংগৃহীত ছবি

ফরিদপুরের চরভদ্রাসনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুরের বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। তিনি ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জমি চাষের কাজ করার সময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরচালক মো. জয় বিশ্বাস নদীতে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও চরভদ্রাসন উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন। উদ্ধারকারীরা ট্রাক্টর সরিয়ে পদ্মা নদী থেকে চালক জয়ের মরদেহ উদ্ধার করেন।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ছেলেটি আমাদের এলাকায় প্রায় তিন মাস ধরে চাষাবাদের কাজ করছিল।

চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, চরকল্যাণপুর গ্রামে একটি ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


  বিষয়:   ফরিদপুরের চরভদ্রাসন  পদ্মা নদী  চালকের মৃত্যু 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: