ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ, ৭ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল; আহত ৩০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রেলওয়ে স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ প্রায়

2026-06-05T15:58:20+00:00
2026-06-05T16:53:47+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ, ৭ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল; আহত ৩০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রেলওয়ে স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার কিশোর ও যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার সময় সৃষ্টি হওয়া বিরোধ পরবর্তীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জন্ম দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর এলাকার এক কিশোরের ওপর হামলার ঘটনা ঘটলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এর জেরে রাতের দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই সাইফুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মুছা মিয়াসহ ৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন। এছাড়া দুই পক্ষের আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ, র‍্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হন। সংঘর্ষের সময় স্টেশনের টিকিট কাউন্টারসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন রুটের অন্তত পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রাখা হয়। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অনেককে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্টেশন এলাকা ত্যাগ করতে দেখা যায়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, কয়েক দফা অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশিদ বলেন, ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। যারা সরকারি ও রেলওয়ের সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু ইউসুফ জানান, রাত প্রায় ১টা ৫০ মিনিটে একটি ট্রেন চলাচল শুরু করার মাধ্যমে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: