নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামে এক অটো চালকের ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৫

2026-06-05T15:53:01+00:00
2026-06-05T15:53:01+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম 
নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামে এক অটো চালকের ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে স্বরূপকাঠি পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জগন্নাথ কাঠি গ্রামের হাওলাদার বাড়িতে ওই
 দুর্ঘটনা ঘটে। 

নিহত শহিদুল ইসলাম ওই ওই গ্রামের  মৃত আব্দুল গনি মিয়ার মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান,ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, সুরতহাল শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: