নেত্রকোনার মদনে ইউএনও'র অভিযান পরিচানার সময় ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে।এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় "ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক-১" শিরনামে সংবাদ প্রকাশের পর, সেই ছাতদল নেতা সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করেছে ছাত্রদল।
ইউএনও অফিস ও পুলিশ সূ্ত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে মদন পৌর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দূর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে যান। এ সময় যাত্রীরা নানান হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। তখন ওই স্থানে আসে ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়া। পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে, এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সৈয়দ মিঠু মিয়ার হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।
এ নিয়ে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা আজ শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা হচ্ছে। আজ আদালত পাঠানো হবে।