আরও ৪ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১,১৩৬

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত

2026-06-04T16:15:56+00:00
2026-06-04T16:57:39+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
স্বাস্থ্য
দেশে হামের ভয়াবহতা অব্যাহত
আরও ৪ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১,১৩৬
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৪:৫৭ পিএম
সংগৃহীত ছবি
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৫ হাজার ৭০৮ জন।

একই সময়ে পরীক্ষায় নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪৩ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঢাকা বিভাগে। অন্যদিকে হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন সিলেট, একজন ময়মনসিংহ এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। দেশের বিভিন্ন হাসপাতালে এখনও হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: