শ্বশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাদেশ

দিনাজপুরের খানসামা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও ডুবুরি

2026-06-03T19:42:39+00:00
2026-06-03T19:42:39+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্বশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪২ পিএম 
প্রতীকী ছবি
দিনাজপুরের খানসামা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের প্রায় চার ঘণ্টার তল্লাশির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (০৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে—মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে সাদ্দাম হোসেন পরিবারসহ ঢাকা থেকে চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে দুই ভাই তাদের দুই ছেলেকে নিয়ে খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচু বাগান থেকে লিচু কিনে ফেরার পথে কালিরবাজার ঘাটে গোসল করতে নামেন।

একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) নিরাপদে নদী থেকে উঠে আসতে পারলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। দুপুর সোয়া ২টার দিকে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৩টার দিকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয়দের সহযোগিতায় একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে ডুবুরি দল অপরজনের মরদেহ উদ্ধার করে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: