হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বুধবার (৩জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসাইন আহমেদ গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের সদস্য।
মামলার অভিযোগে বলা হয়েছে, পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্যক্ত করার পর গত সোমবার গভীর রাতে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা এসে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।