যুদ্ধবিরতির মধ্যেও ইরানে দফায় দফায় মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যেও আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালির কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’

2026-06-03T09:36:08+00:00
2026-06-03T09:36:08+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেও ইরানে দফায় দফায় মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৩৬ এএম 
সংগৃহীত ছবি
যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যেও আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালির কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’ অভিযান পরিচালনা করেছে। 

এদিকে বুধবার (৩ জুন) ভোরে দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্র দেশগুলোর বিরুদ্ধে ইরানের কথিত হামলার চেষ্টার জবাবে কেশম দ্বীপে এ অভিযান চালানো হয়। 

সেন্টকমের দাবি, অভিযানে একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে বেসামরিক জাহাজের দিকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে, ইরান কুয়েতের দিকে দুটি এবং বাহরাইনের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে সেগুলো প্রতিহত করা হয়েছে বা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা এ অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে বুধবার ভোরে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি মেহর বার্তা সংস্থা। 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সুজা ও মাসেন এলাকার মধ্যবর্তী একটি জনবসতিহীন এলাকায় কোনো প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নতুন এ হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: