পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২ জুন)দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এসব কৃষি

2026-06-02T12:24:59+00:00
2026-06-02T12:24:59+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ভার্মিকম্পোষ্ট সেপারেটর  বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়। 

২০২৫-২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় পীরগঞ্জ উপজেলায় গঠিত কৃষক গ্রুপে ভার্মিকম্পোষ্ট উদ্যোক্তাদের মাঝে সাত টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আয়শা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইসরাত জাহান লিমা, কৃষি প্রমদনা ও পুনর্বাসন কমেটির সদস্য জিল্লুর চৌধুরীসহ কৃষক এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান বলেন এসব ভার্মিকম্পোষ্ট সেপারেটর বিতরণের ফলে উপজেলায় ভার্মিকম্পোষ্ট উৎপাদন বৃদ্ধি পাবে যা মাটির স্বাস্থ্য সুরক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: