জাফলংয়ে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তরুণের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে সিলেটের জাফলংয়ে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি

2026-06-02T11:55:34+00:00
2026-06-02T11:55:34+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
জাফলংয়ে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তরুণের মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৫৫ এএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে সিলেটের জাফলংয়ে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড়দিঘীর উত্তর পাড় এলাকার জসিম সওদাগরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার পর গত রবিবার হাটহাজারী থেকে ১৩ জন বন্ধু মিলে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন। মাজার জিয়ারত শেষে সোমবার বিকেলে তারা জাফলংয়ের নাজিমগড় এলাকায় ঘুরতে যান। সেখানে গোসলে নামার পর হঠাৎ পাহাড়ি ঢল ও তীব্র স্রোতের কারণে ইমতিয়াজ হোসেন রাহী পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীদের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

চিকনদন্ডী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় জনপ্রতিনিধি জানান, স্রোতের চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

কিশোরটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: