শিশুকে ধর্ষণ থেকে রক্ষা করতে না পারা রাষ্ট্র সিনেমা বন্ধে এত সক্রিয় কেন—রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

রাজনীতি

‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি

2026-06-01T20:32:45+00:00
2026-06-01T20:32:45+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
রাজনীতি
শিশুকে ধর্ষণ থেকে রক্ষা করতে না পারা রাষ্ট্র সিনেমা বন্ধে এত সক্রিয় কেন—রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৩২ পিএম 
মানববন্ধন কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সংগৃহীত ছবি
‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি প্রশ্ন তুলে বলেছেন, যে রাষ্ট্র শিশু ধর্ষণ, দুর্নীতি, অর্থপাচার ও ব্যাংক লুট বন্ধ করতে ব্যর্থ, সেই রাষ্ট্র একটি সিনেমা বন্ধ করার ক্ষেত্রে কেন এতটা সক্রিয় হয়ে ওঠে।

সোমবার (০১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব আন্দোলনে অংশ নিয়েছে। কোনো পক্ষ যদি এসব অর্জনকে নিজেদের একচেটিয়া সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে তার পরিণতি শুভ হবে না।

তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২১ সালে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর নামে প্রতিষ্ঠিত সঙ্গীতাঙ্গনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বর্তমানে জেলায় সিনেমা হল নেই এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বনলতা এক্সপ্রেস একটি পারিবারিক চলচ্চিত্র। পরিবারের সবাই মিলে দেখার মতো একটি সিনেমা। তাহলে এটি কেন বন্ধ করে দেওয়া হলো—এই প্রশ্নের উত্তর মানুষ জানতে চায়।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে সামাজিক ও সাংস্কৃতিক সহনশীলতার সংকট বেড়েছে। মাজার ভাঙচুর, কবর থেকে মরদেহ উত্তোলন, উগ্রপন্থার উত্থানসহ বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্য ছিল ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সাহিত্য, সংগীত, নাটক ও চলচ্চিত্রচর্চার সহাবস্থান।

মানববন্ধনে জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সরাইল উদীচীর সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী রিফতি আল জাবেদ বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তবে কওমী ছাত্র ঐক্য পরিষদের বিরোধিতার পর বিদ্যালয় কর্তৃপক্ষ হল ব্যবহারের অনুমতি বাতিল করে। পরে আয়োজক, স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে আলোচনার পর প্রদর্শনী স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে একই দিন কসবা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরুর কয়েক মিনিট আগে প্রশাসনের হস্তক্ষেপে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি সাংস্কৃতিক সংগঠন যৌথ বিবৃতি দিয়ে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনগুলোর দাবি, সেন্সর বোর্ডের অনুমোদনপ্রাপ্ত একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়া সাংস্কৃতিক চর্চার পরিপন্থী এবং প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: