কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর কলাবাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির জেরে বড় ভাইকে হত্যা করার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার

2026-06-01T18:17:02+00:00
2026-06-01T18:17:02+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
রাজধানী
কলাবাগানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৬:১৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর কলাবাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির জেরে বড় ভাইকে হত্যা করার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩১ মে) দিবাগত রাতে কাঁঠালবাগান বাজার এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। অভিযুক্ত ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধ (১৬) একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই বগুড়ার আদমদীঘি উপজেলার কানাডাপ্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। তারা রাজধানীর কলাবাগান এলাকায় একসঙ্গে বসবাস করতো। তাদের বাবা কানাডায় থাকেন। পারিবারিক কারণে মা অন্যত্র বসবাস করতেন।

পুলিশ জানায়, সাদমান ও তার ছোট ভাই কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিটের ২৭২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। সাদমান এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এবং তার ছোট ভাই দশম শ্রেণির ছাত্র। বয়স ১৬ বছর। তাদের বাবা কানাডা প্রবাসী। মা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসারে রয়েছে। সাদমানের বাবা মাঝেমধ্যে দেশে আসেন। বাবা-মা ছাড়া দুই ভাই ওই বাসায় থাকে। খেলাধুলা ও চলাফেরা একসঙ্গে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সাদমান ছোট ভাইকে মারতে উদ্যত হয়। একপর্যায়ে ছোট ভাই ঘরে থাকা ব্যায়াম করা ভারী লোহার বস্তু (ডাম্বল) দিয়ে সাদমানের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রতিবেশীদের সঙ্গে নিহতের ছোট ভাইও হাসপাতালে গিয়েছিল। পরে সে বাসায় ফিরে যায়। 

কলাবাগান থানার ওসি ফজেল আশিক বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের চাচা রিয়াদুস সালেহীন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে নিহতের ছোটভাইকে অভিযুক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: