জয়পুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

জয়পুরহাট সংবাদদাতা

সারাদেশ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ছড়িয়ে রাখা খড়ে পিছলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

2026-06-01T17:08:49+00:00
2026-06-01T17:08:49+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত
জয়পুরহাট সংবাদদাতা
সোমবার, ১ জুন, ২০২৬, ৫:০৮ পিএম 
প্রতীকী ছবি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তায় ছড়িয়ে রাখা খড়ে পিছলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক। এঘটনায় মোটরসাইকেলে থাকা বোন গুরুতর আহত হয়েছেন।

​সোমবার (১ লা জুন) দুপুরে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) এবং তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)। এ ঘটনায় ইমনের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইমন স্ত্রী ও শ্যালককে নিয়ে মোটরসাইকেলযোগে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কে শুকাতে দেওয়া খড়ের ওপর চাকা পিছলে গিয়ে তারা ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইমন ও ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ইমনের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, চলতি ধান কাটার মৌসুমে ওই আঞ্চলিক সড়কসহ জেলার বেশিরভাগ সড়কেই নিয়মকানুন তোয়াক্কা না করে রাস্তা দখল করে ধান ও খড় শুকানো হচ্ছে। সড়কে শুকাতে দেওয়া এই খড়ের কারণেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

​ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম দুর্ঘটনার মূল কারণ নিশ্চিত করে বলেন, রাস্তায় শুকাতে দেওয়া খড়ের কারণেই মোটরসাইকেলটি পিছলে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: