কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

কুয়াকাটায় ভ্রমনে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিন পর্যটক।সোমবার (১ জুন)

2026-06-01T14:30:56+00:00
2026-06-01T14:30:56+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
সোমবার, ১ জুন, ২০২৬, ২:৩০ পিএম 
সংগৃহীত ছবি
কুয়াকাটায় ভ্রমনে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিন পর্যটক। 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মেরিন ড্রাইভের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাড়ে ১০টার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে যাত্রা করেন। 

এ সময় মাঝিবাড়ি এলাকায় পৌঁছলে রাস্তা পার হতে যাওয়া মিম (১৮) নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার পর্যটকই আহত হয়। 

স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকের চালক জিসানকে মৃত ঘোষনা করেন।

মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: