লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছ‌রের এক শিশু‌কে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক

2026-05-31T15:13:02+00:00
2026-05-31T15:13:02+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক
দিনাজপুর প্রতিবেদক
রোববার, ৩১ মে, ২০২৬, ৩:১৩ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছ‌রের এক শিশু‌কে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

র‌বিবার (৩১ মে) উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

সকা‌লে অভিযুক্ত ওই যুবককে আটক করে পু‌লি‌শকে সোপর্দ করেন স্থানীয়রা। আটক (৩৫) পার্বতীপুর উপ‌জেলার মহতপুর গ্রা‌মের মন্টু ঋষির ছে‌লে।

স্থানীয়রা জানান, দিনাজপুর বোচাগঞ্জ উপ‌জেলার মালগাও গ্রা‌মে জ‌নি মাস্টার একটি লিচুর বাগান লিজ নেন। সেই লিচুর বাগান রহিম ঋষি পাহারা দি‌তেন।

আজ সকালে শিশুটি লিচুর বাগানে আম কুড়াতে গেলে রহিম তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান এবং এক থোকা লিচু দেন। পরে শিশুটিকে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার কর‌লে আশপাশে লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, জনি মাস্টারের বাগানের এক পাহারাদার একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।

পরে স্থানীয়রা তাকে আটক করেন। ঘটনার খবর পেয়ে মোবাইল টিম পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: