চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির নজরদারি

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার

2026-05-31T15:06:26+00:00
2026-05-31T15:24:02+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির নজরদারি
দিনাজপুর প্রতিনিধি
রোববার, ৩১ মে, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ৩:২৪ পিএম
দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নজরদারি। ছবি ভোরের ডাকা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল, জনসচেতনতা কার্যক্রম এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পাচার প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছরই একটি অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

তিনি জানান, সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে চামড়া পাচার প্রতিরোধে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে এবং সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী মসজিদগুলোতে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন, অবৈধ পারাপার এবং চামড়া পাচারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে। তাদের বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনে উৎসাহিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই চামড়া পাচার না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের কোনো সুযোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: