কর্মস্থলমুখী যাত্রীদের বাড়তি চাপ মহাসড়কে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

ঈদের ছুটিতে দক্ষিনাঞ্চলের ঘরে ফেরা মানুষ এবার ঘর ছাড়তে শুরু করেছে।রবিবার (৩১ মে) সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের

2026-05-31T12:39:08+00:00
2026-05-31T12:39:08+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
কর্মস্থলমুখী যাত্রীদের বাড়তি চাপ মহাসড়কে
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
রোববার, ৩১ মে, ২০২৬, ১২:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
ঈদের ছুটিতে দক্ষিনাঞ্চলের ঘরে ফেরা মানুষ এবার ঘর ছাড়তে শুরু করেছে। 

রবিবার (৩১ মে) সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন। কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপ তৈরি হচ্ছে মহাসড়কে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত। কাজে যোগ দিতে শনিবার বিকেলে থেকেই কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। রোববার সকাল থেকে এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। 

এছাড়াও বিভিন্ন স্টপেজে যাত্রীদের ভিড় দেখা গেছে। বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গেছে যাত্রীদের। 

ঢাকাগামী একাধিক পরিবহনের চালক জানান, ঈদের ছুটি শেষ হচ্ছে। রোববার ভোর থেকেই দূর পাল্লার পরিবহনে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বেশির ভাগ যাত্রী আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে পরিবহন। যাত্রী নামিয়ে দিয়ে ফের ফিরে আসতে হচ্ছে।

ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একাধিক পরিবহনের চালক জানান, ঢাকায় ফেরার চাপ ব্যপক। ভাঙ্গা থেকে যাত্রী নিয়ে পদ্মাসেতুর নাওডোবা পর্যন্ত একাধিক স্টপেজ থেকে যাত্রী নিতে হয়। সিট আগেই ভরে যায়। পথের যাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়। 

বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানান, খুব বেশি বাড়তি ভাড়া নেয়া হয় না। স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি। তবে তা সহনীয়। কারণ,ঢাকা থেকে প্রায় যাত্রী শুণ্য বাস ফিরে আসে।

তবে যাত্রীরা জানান, লোকাল বাসে পথের যাত্রীদের জন্য সমস্যা বেশি হয়। সিট খালি পাওয়া যায় না। দাঁড়িয়ে যেতে হয়। অন্যদিকে শিবচর থেকে আনন্দ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঈদের আগেও তারা ঢাকার গুলিস্তান থেকে ৪শত টাকা করে ভাড়া নিয়েছে। অথচ স্বাভাবিক সময়ের ভাড়া ২০০ টাকা! এখন ঢাকায় যেতেও বাড়তি ভাড়া দিতে হচ্ছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে রোববার থেকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেড়েছে। হাইওয়েতে দূর্ঘটনা এড়াতে পুলিশের একাধিক টিম রয়েছে। মহাসড়কে বাস থামিয়ে যাতে যাত্রী উঠানামা করাতে না পারে সেদিকে তৎপরতা রয়েছে পুলিশের।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাইওয়ে পুলিশের একাধিক টিমের টহল রয়েছে মহাসড়কে। চেকপোষ্ট সহ মোবাইল টিম কাজ করছে। যাত্রীরা যেন নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে, মহাসড়কে যেন ভোগান্তি না হয়, সেদিকে পুলিশের তৎপরতা রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: