টাঙ্গাইলে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

সারাদেশ

টাঙ্গাইলে কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল

2026-05-29T19:40:29+00:00
2026-05-29T20:20:25+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ৮:২০ পিএম
সংগৃহীত ছবি
টাঙ্গাইলে কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-এর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদরাসা মাঠ থেকে থানা মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ুসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এ কার্যক্রমে অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, কুরবানির হাট ও পশুর বর্জ্যের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং নাগরিক ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করা সম্ভব হয়।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং জেলা পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে মাঠমুখী হওয়ার আহ্বান জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: