রাতের মধ্যেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীতে ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে দুই সিটি করপোরেশন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

2026-05-28T17:47:19+00:00
2026-05-28T17:47:19+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজধানী
রাতের মধ্যেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৫:৪৭ পিএম 
মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক রোড এলাকায় ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: সিটি করপোরেশনের সৌজন্যে
রাজধানীতে ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে দুই সিটি করপোরেশন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগেই রাতের মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) ঈদের দিন দুপুর দেড়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। পরে দুপুর দুইটার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকাতেও একই কার্যক্রম শুরু হয়।

মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক রোড এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীকে স্বস্তি দিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তিনি জানান, ডিএনসিসির প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা ও কর্মচারী এই কার্যক্রমে অংশ নিয়েছেন। বর্জ্য অপসারণে ব্যবহার করা হচ্ছে ৭৫২টি যানবাহন।

প্রতিমন্ত্রী নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিটি করপোরেশনের সরবরাহ করা নির্ধারিত ব্যাগে বর্জ্য রেখে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে দ্রুত সেগুলো সংগ্রহ ও অপসারণ করা যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, তারা আজ রাত ৯টার মধ্যেই ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ কাজ শেষ করতে চায়। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, তারা নির্ধারিত ১২ ঘণ্টার আগেই অর্থাৎ রাত দুইটার আগেই বর্জ্য অপসারণ সম্পন্ন করবে।

ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিনসহ পরবর্তী দুই দিন টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি নগরবাসীকে হলুদ পলিথিনে বর্জ্য সংরক্ষণ করে নির্ধারিত স্থানে রাখার অনুরোধ জানান।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম জানান, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদের তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: