শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ দুদকের

অনলাইন ডেস্ক

রাজধানী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে

2026-06-23T21:12:05+00:00
2026-06-23T21:12:05+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজধানী
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ দুদকের
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:১২ পিএম 
সংগৃহীত ছবি
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের তালিকায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, ব্যবসায়ী এস আলমসহ আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি।

দুদক জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী এই আবেদন পুলিশ সদর দপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হবে। সংস্থাটির লক্ষ্য—পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা এবং একটি দৃষ্টান্ত স্থাপন করা।

এর আগে ইন্টারপোলের রেড নোটিশভুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ গত ১১ জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন বলে জানা যায়। এরপর থেকেই তালিকাভুক্ত অন্যান্য পলাতকদের অবস্থান ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। এটি মূলত সদস্য দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা—যাতে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত ও সম্ভাব্য গ্রেফতারে সহায়তা করা যায়। তবে বাস্তবে কাউকে দেশে ফিরিয়ে আনা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের আইন, প্রত্যর্পণ চুক্তি এবং বিচারিক প্রক্রিয়ার ওপর।

দুদকের এই পদক্ষেপকে এখন রাজনৈতিক ও আইনি অঙ্গনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: