সংসদ ভবনে ঈদের নামাজে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা

অনলাইন ডেস্ক

রাজধানী

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে সমগ্র

2026-05-28T15:11:10+00:00
2026-05-28T18:01:18+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
রাজধানী
সংসদ ভবনে ঈদের নামাজে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩:১১ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ৬:০১ পিএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: জাতীয় সংসদ সচিবালয়
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের জামাতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা।

নামাজের আগে ডেপুটি স্পিকার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সর্বসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় ডেপুটি স্পিকার বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর সর্বাঙ্গীণ শান্তি ও কল্যাণ কামনা করেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রীঈদের শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী
ঈদের জামাত উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। নারীদের জন্য ছিল পৃথক নামাজের ব্যবস্থা।

নামাজ ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম কারি আবু রায়হান।

ঈদের নামাজ শেষে ডেপুটি স্পিকার মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: