চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন

অনলাইন ডেস্ক

সারাদেশ

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার

2026-05-27T17:41:54+00:00
2026-05-27T17:41:54+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন
অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:৪১ পিএম 
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফে বুধবার (২ মে) সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে ইমামতি করেন দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

এ ছাড়া সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসায় আরেকটি জামাত অনুষ্ঠিত হয়, যার ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।

১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী সৌদি আরবের অনুসরণে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন প্রথা চালু করেন। তখন থেকেই এই রেওয়াজ অনুসরণ করছেন চাঁদপুরের কিছু নির্দিষ্ট গ্রামবাসী।

স্থানীয় যুবক রাসেল বলেন, ‘গতকাল ছিল আরাফার দিন, যা সারা পৃথিবীর জন্য এক দিনেই হয়। যেমন কেয়ামত সারা দুনিয়ায় এক দিনেই হবে। সে হিসেবে আজই কোরবানির দিন, তাই আজ আমরা ঈদ পালন করছি।’
 
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও মতলব উপজেলার অন্তর্গত অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সাদ্রা, বলাখাল, অলিপুর, সমেশপুর, প্রতাপপুর, মনিহার, বাসারা, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উটতলি, কাইতাড়া, বদরপুর, মুন্সিরহাট, শোল্লা, গোবিন্দপুর, মোহনপুর, দশানী, পাঁচানীসহ আরো অনেক গ্রাম।

এসব গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ধর্মীয় আবহে উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব।


  বিষয়:   চাঁদপুর  অর্ধশতাধিক গ্রামে  ঈদুল আজহা উদযাপন 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: