কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই : নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

কৃষি উন্নয়নে খাল খননের কোনো বিকল্প নেই বলেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। কৃষিবান্ধব উন্নয়নের লক্ষ্যে বিএনপি

2026-05-27T16:53:49+00:00
2026-05-27T16:53:49+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই : নুরুল ইসলাম নয়ন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
বুধবার, ২৭ মে, ২০২৬, ৪:৫৩ পিএম 
কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই : নুরুল ইসলাম নয়ন
কৃষি উন্নয়নে খাল খননের কোনো বিকল্প নেই বলেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। কৃষিবান্ধব উন্নয়নের লক্ষ্যে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (২৭ মে) ভোলার চরফ্যাশন উপজেলা উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বয়াতির খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক, উপজেলা বিএনপি নেতা গোফরান মহাজন, কাজি মনজুর হোসেন, খাইরুল ইসলাম সোহেল, মমিনুল ইসলাম ভুট্টো, কামাল গোলদারসহ গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী।

এসময় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, ‘খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বয়াতির খাল খনন সম্পন্ন হলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে। গ্রামীণ অবকাঠামো ও কৃষির উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষকরা চরম ভোগান্তিতে ছিলেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে কৃষিকাজ ব্যাহত হতো। খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে পৌর এলাকার হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইজিপিপি কর্মসূচির আওতায় সুন্দরি-বোয়ালখালী খাল খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।


  বিষয়:   কৃষি উন্নয়ন  খাল খননের বিকল্প নেই  নুরুল ইসলাম নয়ন 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: