জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

অনলাইন ডেস্ক

জাতীয়

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের

2026-05-26T20:27:25+00:00
2026-05-26T20:59:08+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:২৭ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৮:৫৯ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী রবিবার (৩১ মে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা সরেজমিনে এলাকা পরিদর্শন করবেন। এ সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেশ কয়েকজন কর্মকর্তার ছুটি বাতিল ও সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সফরের সময় মন্ত্রী এলাকাটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনার আগেই এ সফরের পরিকল্পনা করা হয়েছিল বলেও জানান তিনি।

গত ২৪ মে দিবাগত রাতে জঙ্গল সলিমপুরে স্থাপিত একটি যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশ ও র‍্যাব পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে। তবে যাওয়ার আগে তারা নির্মাণাধীন একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং নিরাপত্তা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে একটি সড়ক কেটে ফেলে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি একই এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এরপর ৯ মার্চ জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা উচ্ছেদ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় ৪ হাজার সদস্য নিয়ে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকায় ওই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং অনেককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোরদারে পুলিশ ও র‍্যাবের স্থায়ী যৌথ ক্যাম্প এবং একাধিক তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: