তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুজানিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ নির্মাণের

2026-05-25T20:31:02+00:00
2026-05-25T20:31:02+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : ত্রাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:৩১ পিএম 
সংগৃহীত ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ নির্মাণের যেমন ঘোষণা দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।

সোমবার (২৫ মে) দুপুরে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘এক টাকার বাজার’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আগের সরকারগুলো অনেক আগেই পদ্মা ব্যারাজে অনেক দূর এগিয়ে নিয়েছিল, আমরা এটা জাস্ট একনেকে পাস করেছি।

দুলু আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব বক্তব্য দিচ্ছেন। তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে এসব সমালোচকদের কখনোই দেখা যায়নি।

মন্ত্রী বলেন, তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা, এটা নিয়ে আমি আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমরা যেমন পদ্মা ব্যারাজ করব তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করব। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। 

অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: