উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের

অনলাইন ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক রোহিঙ্গা যুবকের।সোমবার (২৫ মে) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী

2026-05-25T20:23:25+00:00
2026-05-25T20:23:25+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের
অনলাইন ডেস্ক
সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:২৩ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক রোহিঙ্গা যুবকের। 

সোমবার (২৫ মে) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সংলগ্ন মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক মো. সালমান (২৭) ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মো. নিজামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ক্যাম্প-১০ এর বাসিন্দা সালমান বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে গেলে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার মতে, বেশিরভাগ রোহিঙ্গাই ক্যাম্প থেকে মিয়ানমারে মাদক আনার উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে থাকে; বৈধ কোনো কারণে তাদের সেখানে যাওয়ার সুযোগ কম।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারে মাইন বিস্ফোরণ হয়ে একজন আহত হয়৷ স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: