ঈদ উপলক্ষে ৭ দিন বন্ধ থাকছে ধানুয়া কামালপুর স্থলবন্দর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরে টানা সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

2026-05-25T16:31:05+00:00
2026-05-25T16:31:05+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ঈদ উপলক্ষে ৭ দিন বন্ধ থাকছে ধানুয়া কামালপুর স্থলবন্দর
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৩১ পিএম 
ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের জন্য বন্ধ থাকছে জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরে টানা সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে ভারত থেকে মূলত পাথরসহ ৩৪ ধরনের পণ্য আমদানি করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানিও হয়ে থাকে।

স্থানীয়দের মতে, এই বন্দরের কার্যক্রম সচল থাকলে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার শ্রমিক কাজের সুযোগ পান। ফলে বন্দরটি উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ভারতীয় পাথর আমদানির কারণে এ অঞ্চলে নির্মাণ ও ব্যবসায়িক কার্যক্রমে গতি এসেছে।

তবে নানা প্রশাসনিক ও কারিগরি জটিলতায় বছরের বেশিরভাগ সময়ই আমদানি কার্যক্রম বন্ধ থাকে। সম্প্রতি আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছিল।

ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, ঈদের সরকারি ছুটির কারণে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: