টেকনাফ থেকে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকা থেকে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

2026-05-25T16:08:42+00:00
2026-05-25T16:08:42+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
টেকনাফ থেকে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ
কক্সবাজার সংবাদদাতা
সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:০৮ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকা থেকে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

সোমবার (২৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, রবিবার রাত ১১টার দিকে টেকনাফ থানার সাবরাং নয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: