টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাকে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন।সোমবার (২৫ মে)

2026-05-25T10:37:09+00:00
2026-05-25T15:02:16+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
টাঙ্গাইল প্রতিনিধি
সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৩:০২ পিএম
সংগৃহীত ছবি
ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাকে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন।

সোমবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার জানিয়েছেন।

হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছিল। ট্রাকটি ত্রিপল গিয়ে ঢাকা ছিল। ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টে যায়।

এ সময় ট্রাকের রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

পুলিশ সুপার শামছুল আলম বলেন, বিভিন্ন জায়গা থেকে রড রোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল৷ লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গের ইনচার্জ গোপাল বলেন, আমরা দুর্ঘটনায় নিহত ১৫ জনের লাশ পেয়েছি।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: