গাইবান্ধার সাদুল্লাপুরে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে হলুদ গুঁড়ো তৈরির অপরাধে বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল মেশানোর উপাদান, রং ও গুড়া হলুদ জব্দ করে। এ সময় মিল মালিক খালেকের দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
রবিবার (২৪ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনসহ পুলিশ ও র্যাব অভিযান চালায়।
এলাকাবাসীরা জানান, রবিবার জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের, পুলিশ ও র্যাব ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে হলুদ গুঁড়ো তৈরির অপরাধে বেশ কয়েকটি কারখানায় অভিযান চালায়। এ সময় ধাপেরহাট বড় ছত্রগাছা গ্রামের আব্দুল খালেকের হলুদ ভাংগা মিল থেকে বিপুল পরিমান, খাদ্যে ভেজাল মেশানোর উপাদান, রং ও গুড়া হলুদ জব্দ করে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় মিল মালিক খালেকের দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
দীর্ঘদিন থেকে ধাপেরহাট এলাকার কয়েকটি হলুদ মিলে, কাঠেরগুড়া, ইটের গুড়া ও মানবদেহের ক্ষতিকারক বিশেষ ধরনের রং মিশিয়ে শুকনা গুড়া হলুদ তৈরী করে বাজারজাত করছেন কতিপয় অসাধু ব্যাবসায়ী, এই অবৈধ্য ব্যাবসা করে রাতারাতি আংগুল ফুলে কলাগাছ বুনে গেছেন অনেকে।